KAJ Admire

KAJ Admire

Global Consultancy

💬WhatsApp📞+8801550722286
KAJ Admire Global Consultancy Logo

গোপনীয়তা নীতি (Privacy Policy)

হজ্জ প্রাক-নিবন্ধন ও ভিসা প্রসেসিং কার্যক্রমে আপনার সংগৃহীত তথ্যের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এই গোপনীয়তা নীতি AdmireGo অ্যাপের জন্য প্রযোজ্য, যা KAJ Admire Global Consultancy-এর পক্ষে PixelPulse Lab দ্বারা প্রকাশিত।

১. আমরা কী কী তথ্য সংগ্রহ করি?

হজ্জের প্রাক-নিবন্ধন, প্যাকেজ বুকিং ও ভিসা প্রসেসিং সম্পন্ন করতে আমরা মূলত আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র এবং ছবি সংগ্রহ করে থাকি।

২. তথ্যের ব্যবহার

সংগৃহীত তথ্যসমূহ শুধুমাত্র ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সরকারি হজ্জ পোর্টাল এবং সৌদি হজ্জ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়মে আপনার হজ্জ ভিসা এবং নিবন্ধন নিশ্চিতকরণে ব্যবহার করা হয়। বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে আপনার তথ্য অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করা হয় সমাধা করা হয় না।

৩. তথ্যের নিরাপত্তা ও সংরক্ষণ

আপনার প্রদান করা নথিপত্র ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা আধুনিক এবং নিরাপদ ডেটাবেস ও এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করি। অননুমোদিত প্রবেশ ঠেকাতে আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখি।

৪. ব্যবহারকারীর অধিকার ও অ্যাকাউন্ট অপসারণ

ব্যবহারকারী হিসেবে আপনি যেকোনো সময় আপনার ব্যক্তিগত তথ্য সংশোধন করার অনুরোধ করতে পারেন। এছাড়াও, আপনি যদি আমাদের ডেটাবেস থেকে আপনার অ্যাকাউন্ট ও সকল তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে চান, তবে আমাদের ওয়েবসাইট বা অ্যাপের নির্ধারিত ফর্মের মাধ্যমে অ্যাকাউন্ট ডিলিশনের অনুরোধ জানাতে পারবেন।

৫. নীতি পরিবর্তন

প্রয়োজন সাপেক্ষে এবং সরকারি নিয়মনীতি পরিবর্তনের সাথে মিল রেখে আমাদের গোপনীয়তা নীতিতে যেকোনো সময় পরিবর্তন আসতে পারে। সংশোধিত নীতি ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই তা কার্যকর হবে।

৬. হজ্জ অ্যাপ সম্পর্কিত

AdmireGo অ্যাপটি হজ্জ এবং উমরাহ পালনে ইচ্ছুক হাজীদের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে হজ্জ সম্পর্কিত সেবা, ট্র্যাকিং এবং জরুরি সহায়তা প্রদান করা হয়।

সর্বশেষ আপডেট: জুলাই ২০২৬